ওয়ানডে ক্রিকেট পার করল ৫০ বছর - The News Lion

ওয়ানডে ক্রিকেট পার করল ৫০ বছর




ক্রীড়া ডেস্ক : ক্রিকেটের ইতিহাসের প্রথম ম্যাচ প্রথমে ব্যাট করে সেই ম্যাচে ১৯০ রান করেছিল ইংল্যান্ড। ৫ উইকেট হাতে রেখে সেই রান টপকে যায় অস্ট্রেলিয়া। ৫০ বছর আগে প্রথম ওডিআইতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন ইংল্যান্ডের জন এড্রিক। তিনি করেছিলেন ৮২ রান। অস্ট্রেলিয়ার হয়ে সেই ম্যাচে সবচেয়ে বেশি রান করেছিলেন দলের সহ-অধিনায়ক ইয়ান চ্যাপেল। তার ব্যাট থেকে এসেছিল ৬০ রান।  


যদিও বর্তমানে টি-২০ ক্রিকেটের আগ্রাসন চলছে। তবে ওয়ানডের আবেদন খুব একটা কমেনি। আজ থেকে ঠিক ৫০ বছর আগে অনুষ্ঠিত হয়েছিল প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। ১৯৭১ সালের ৫ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে যখন প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়, তখনও হয়তো কেউ ভাবতে পারেননি কী ইতিহাসের জন্ম দিলেন তারা।


 সেদিন এক প্রকার বাধ্য হয়েই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের মাঠে নামতে হয়েছিল। মেলবোর্নে সফরের তৃতীয় টেস্ট বৃষ্টির জন্য বাতিল হয়ে যায়।   আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে ৪০ ওভারের একটি একদিনের ম্যাচের আয়োজন করে কর্তৃপক্ষ। দর্শকদের বিনোদনের কথা ভেবে আয়োজন করা এই ম্যাচ যে ইতিহাস হতে চলেছে তা বুঝতেই পারেননি সেই ম্যাচে ইংল্যান্ড দলের অধিনায়ক রেমন্ড ইলিংওয়ার্থ। 


৮৮ বছর বয়সী ইলিংওয়ার্থ সেই ম্যাচের স্মৃতিচারণ করে বলেন, ওই ম্যাচ আমাদের সূচির মধ্যে ছিল না। হঠাৎ করেই জানানো হয়, আমাদের খেলতে হবে।  টি-২০ যুগে এসেও একদিনের ক্রিকেটের ঐতিহ্য একটুও কমেনি। বরং ওডিআই খেলার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেটাররা। তবে ৫০ বছর আগে সেই ম্যাচ খেলে ইংল্যান্ডের ক্রিকেটাররা খুব বেশি টাকা পাননি।  এ ব্যাপারে ইলিংওয়ার্থ বলেন, আমরা কেউ প্রথমে ম্যাচটা খেলতে চাইনি। 


আমাদের রাজি করানোর জন্য প্রথমে অনেক বাজে ব্যবহার করা হয়। এছাড়া আমরা কেউ ম্যাচটা সিরিয়াসলি নিইনি। খুব বেশি টাকাও পাইনি। অবশ্য অস্ট্রেলিয়া পুরো ম্যাচ ফি পেয়েছিল।  এদিকে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ হয়েছিল গত ২ ডিসেম্বর। ৪৩৬৭তম সেই ম্যাচই এখন পর্যন্ত হওয়া শেষ ওডিআই। সেই ম্যাচে ভারতের কাছে ১৩ রানে হেরে যায় অস্ট্রেলিয়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.